শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের

সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের

মিরপুর টেস্টে আউট হওয়ার ধরন নিয়ে চরম সমালোচনার মুখে পড়েছিলেন তাওহিদ হৃদয়। তবে ব্যাটের পারফরম্যান্স দিয়েই সেই সমালোচনার কড়া জবাব দিলেন এই তরুণ ব্যাটার। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত এক শতক হাঁকিয়ে লাল বলের ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূরণ করেছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজের মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা হৃদয় ১৭১ বলে ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে এই মাইলফলক স্পর্শ করেন। ইনিংসের ৬৯তম ওভারে ক্যারিবীয় অধিনায়ক রোস্টন চেসের বলে সিঙ্গেল নিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি। সেঞ্চুরি পূরণের পর ব্যাটের হাতলে হেলমেট রেখে উঁচিয়ে ধরে সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করে সিজদা দেন এই ব্যাটার।

হৃদয় সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকলেও অন্যপ্রান্তে সতীর্থ ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দিনের খেলা শুরু করার পর নিয়মিত বিরতিতে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম (৩৪), লিটন দাস (৮) ও মেহেদী হাসান মিরাজ (১৬)। উইন্ডিজ বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিক্যানের বিষাক্ত বোলিংয়ে ভেঙে পড়ে দলের মিডল অর্ডার।

হৃদয়ের ১০০ রানে পৌঁছানোর পর ওভার শেষে প্রথম সেশনের খেলা শেষ হলে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগৃহীত স্কোর ৭ উইকেটে ২০৫ রান। ক্যারিবীয়দের চেয়ে এখনো ১৫১ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকেরা। হৃদয়ের সঙ্গী হয়ে অপরাজিত ১ রানে উইকেটে আছেন তাইজুল ইসলাম।

বিষয় : সেঞ্চুরি হৃদয়

সিলেটের বার্তা ২৪

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে অভিষেক সেঞ্চুরি হৃদয়ের
0:00 0:00
1.0x