শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি নিয়ে বিএনপির দু'পক্ষের সংঘর্ষ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরের থানা ভবনের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে পৃথক দুটি মিছিল বের করে স্থানীয় বিএনপির দুই পক্ষ। মিছিল দুটি থানা ভবনের সামনের সড়কে মুখোমুখি হলে এক পক্ষ অন্য পক্ষকে পথ ছেড়ে দিতে অস্বীকৃতি জানায়।

এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও একপর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং একজনকে সেখানে ভর্তি রাখা হয়েছে।

দলীয় সূত্রের খবর অনুযায়ী, উপজেলা বিএনপির একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন আহবায়ক শফিকুর রহমান, সদস্য মোহাম্মদ শাহজাহান ও জুলফিকার চৌধুরী প্রমুখ। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার ও যুগ্ম আহবায়ক আবদুল মালিক।

হামলার বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুম মাহমুদ তালুকদার অভিযোগ করে বলেন, "আমাদের মিছিলটি শান্তিপূর্ণ ছিল। সেখানে চারজন যুগ্ম আহবায়কসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতা-কর্মী ছিলেন। প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে আমাদের মিছিলের পথরোধ করে হামলা চালিয়েছে। এতে আমাদের ৩-৪ জন আহত হয়েছেন।"

অন্যদিকে প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী বলেন, "আমরা মিছিল শেষ করে উপজেলা পার্কে শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলাম। সেই সময় প্রতিপক্ষের লোকজন এসে সেখানে অনাকাঙ্ক্ষিতভাবে মিছিল-স্লোগান দেওয়া শুরু করে। এতেই উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।"

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী জানান, দুটি পৃথক মিছিল মুখোমুখি হওয়ার পরই মূলত উত্তেজনা থেকে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারি শুরু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিষয় : বিএনপি সংঘর্ষ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জামালগঞ্জ

সিলেটের বার্তা ২৪

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি নিয়ে বিএনপির দু'পক্ষের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x