মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে নির্বাচন কর্মকর্তার ভাঙচুরকৃত গাড়ি পরিদর্শনে বিএনপি নেতা এমদাদ

সিলেটে বিভাগীয় জেলা নির্বাচন কর্মকর্তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসী ও দুর্বৃত্তরা এই হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ক্ষতিগ্রস্ত গাড়িটি পরিদর্শনে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

সোমবার রাতে সিলেট জেলা নির্বাচন অফিসের বিভাগীয় জেলা কর্মকর্তার ব্যক্তিগত গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় গাড়িটি ভাঙচুর করার পাশাপাশি এতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনাটি জানার পরপরই আজ সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সাথে নিয়ে দুর্ঘটনাস্থলে উপস্থিত হন এবং ক্ষতিগ্রস্ত গাড়িটি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন। তিনি বলেন, "আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের শান্ত পরিবেশকে ঘোলাটে করার জন্য একের পর এক নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সরকারি কর্মকর্তার ব্যক্তিগত গাড়িতে এমন হামলার ঘটনা চরম নিন্দনীয়।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, "অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এবং স্থানীয়ভাবে তদন্ত চালিয়ে এই ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টার সাথে জড়িত আওয়ামী সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।" একই সাথে নগরবাসীকে এই জাতীয় যেকানো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকারও অনুরোধ জানান তিনি।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে কথা বলা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করতে পুলিশি অভিযান শুরু হয়েছে বলে জানা গেছে।

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

সিলেটে নির্বাচন কর্মকর্তার ভাঙচুরকৃত গাড়ি পরিদর্শনে বিএনপি নেতা এমদাদ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x