বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

দুই দশক পর সিলেট আসছেন মুফতি তাকি উসমানী

মুফতি তাকি উসমানী

বিশ্ববরেণ্য আলেম, ফকিহ ও সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষ ইসলামী মনীষী শায়খুল ইসলাম হযরত মাওলানা মুফতি মুহাম্মদ তাকী উসমানী দীর্ঘ প্রায় দুই দশক পর আগামী ২৫ নভেম্বর সিলেটে আগমন করছেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে সিলেটসহ সারা দেশের উলামায়ে কেরাম, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সিলেটের প্রথম স্বতন্ত্র উচ্চতর গবেষণামূলক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘জামেয়াতুল খাইর আল ইসলামিয়া’র উদ্যোগে এ মহাসম্মেলন ও সফরের আয়োজন করা হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক মুফতি আবদুল মুনতাকিম জানান, তিনি দীর্ঘদিন ধরে শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানীকে সিলেট ও বাংলাদেশ সফরের জন্য সরাসরি সাক্ষাৎ করে বারবার আমন্ত্রণ জানিয়ে আসছিলেন। গত বছর সফরের সব প্রস্তুতি নেওয়া হলেও অনিবার্য কারণে তা স্থগিত হয়ে যায়। অবশেষে তার সম্মতি ও আগ্রহে আগামী ২৫ নভেম্বর সিলেটে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে।

সফর উপলক্ষে আগামী ২৫ নভেম্বর (বুধবার) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত জামেয়াতুল খাইর আল ইসলামিয়ার উদ্যোগে এ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের শুরুতে বক্তব্য পেশ করবেন পাকিস্তান মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা হানিফ জালন্ধরী। এ ছাড়া দেশ-বিদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ এতে অংশগ্রহণ করবেন

এক বার্তায় মুফতি আব্দুল মুনতাকিম বলেন, শায়খুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন অনন্যসাধারণ ইসলামী ব্যক্তিত্ব। সমকালীন ইলম, ফিকহ, গবেষণা, ইসলামি অর্থনীতি ও দাওয়াতি মেহনতে তাঁর অবদান বিশ্বজুড়ে স্মরণীয়। এমন মহান মনীষীর সরাসরি সান্নিধ্য লাভ ও দিকনির্দেশনা গ্রহণ করা আমাদের জন্য বিরল নেয়ামত।

তিনি আরও বলেন, তাঁর বয়সের বার্ধক্য ও শারীরিক বাস্তবতার কথা বিবেচনা করলে ভবিষ্যতে এ ধরনের সফরের সুযোগ পাওয়া কতটা সম্ভব হবে বলা কঠিন। তাই দল-মত ও শ্রেণি-পেশা নির্বিশেষে সিলেটের সর্বস্তরের উলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-খতিব ও সাধারণ ধর্মপ্রাণ মানুষকে এই ঐতিহাসিক মহাসম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

আয়োজকরা আশা প্রকাশ করছেন, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এ মহাসম্মেলন সিলেটের দ্বীনি অঙ্গনে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করবে।

বিষয় : সিলেট মুফতি তাকি উসমানী

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দুই দশক পর সিলেট আসছেন মুফতি তাকি উসমানী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x