শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে ভারতীয় টমেটোসহ চার পিকআপ আরোহী আটক

সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ৮০০ কেজি অবৈধ ভারতীয় টমেটোসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত দুটি ডিআই পিকআপ জব্দ করেছে জৈন্তাপুর মডেল থানা-পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এই অভিযান চালানো হয়।

আটক চার ব্যক্তি হলেন—কয়েছ আহমদ (১৯), আমিন আহমদ (১৯), আবু তাহের মাহিন (১৭) এবং সাইদুল ইসলাম (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর এলাকায় চেকপোস্টে দুটি ডিআই পিকআপে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮০০ কেজি ভারতীয় টমেটো উদ্ধার করা হয়। জব্দ করা এসব ভারতীয় টমেটোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪ হাজার টাকা এবং পিকআপ দুটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

বিষয় : আটক ভারতীয় পণ্য

সিলেটের বার্তা ২৪

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জৈন্তাপুরে ভারতীয় টমেটোসহ চার পিকআপ আরোহী আটক

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x