সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

কমার্শিয়াল ব্যাংক অব সিলোন সিলেট'র ব্যবস্থাপক সাদ আহমদ চৌধুরীর ইন্তেকাল

কমার্শিয়াল ব্যাংক অব সিলোন সিলেট শাখার ব্যবস্থাপক সাদ আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ব্যাংকটির কর্মকর্তা নূর আহমদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকর্মীরা জানান, সোমবার সকাল ৮টার দিকে সাদ আহমদ চৌধুরীর বুকে হঠাৎ তীব্র ব্যথা অনুভূত হলে তাঁকে তাৎক্ষণিকভাবে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের রণকেলি এলাকায়। কমার্শিয়াল ব্যাংক অব সিলোনে যোগদানের পূর্বে তিনি সাউথইস্ট ব্যাংকেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

তাঁর বড় ভাই রাদ আহমদ চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় গোলাপগঞ্জের রণকেলি দক্ষিণভাগ ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

বিষয় : ইন্তেকাল

সিলেটের বার্তা ২৪

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

কমার্শিয়াল ব্যাংক অব সিলোন সিলেট'র ব্যবস্থাপক সাদ আহমদ চৌধুরীর ইন্তেকাল

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

কমার্শিয়াল ব্যাংক অব সিলোন সিলেট শাখার ব্যবস্থাপক সাদ আহমদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টার দিকে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ব্যাংকটির কর্মকর্তা নূর আহমদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সহকর্মীরা জানান, সোমবার সকাল ৮টার দিকে সাদ আহমদ চৌধুরীর বুকে হঠাৎ তীব্র ব্যথা অনুভূত হলে তাঁকে তাৎক্ষণিকভাবে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের রণকেলি এলাকায়। কমার্শিয়াল ব্যাংক অব সিলোনে যোগদানের পূর্বে তিনি সাউথইস্ট ব্যাংকেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন।

তাঁর বড় ভাই রাদ আহমদ চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় গোলাপগঞ্জের রণকেলি দক্ষিণভাগ ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x