রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শায়েস্তাগঞ্জে চার অনলাইন জুয়াড়ি আটক

শায়েস্তাগঞ্জে চার অনলাইন জুয়াড়ি আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

রোববার (২২ নভেম্বর) এসআরবি-৯'র মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে গোপন সূত্রে এসআরবি-৯ জানতে পারে, শায়েস্তাগঞ্জ রেলওয়ে গুদাম এলাকার প্রেসক্লাবের সামনে কয়েকজন অনলাইনে জুয়া খেলছেন। পরে রাত ২টা ২০ মিনিটের দিকে সেখানে অভিযান চালান ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে চারটি স্মার্টফোন জব্দ করা হয়।

আটককৃতরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা এলাকার মো. আব্দুর রঊফ (৩৪), একই এলাকার ঘোড়ামি গ্রামের মো. আনারুল মিয়া (২৬), শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর এলাকার মো. মনু মিয়া (৪৯) এবং ইয়ালা মক্রমপুর এলাকার মো. শরিফা উদ্দিন (২১)।

এসআরবি-৯-এর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা 7E77, BGD88, Bee999 ও 558H.COM নামের অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া খেলার কথা স্বীকার করেছেন এবং তাদের ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে জুয়া খেলার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন।

এ ঘটনায় আটকদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বিষয় : আটক জুয়াড়ি

সিলেটের বার্তা ২৪

রোববার, ২২ নভেম্বর ২০২৬

শায়েস্তাগঞ্জে চার অনলাইন জুয়াড়ি আটক

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
শায়েস্তাগঞ্জে চার অনলাইন জুয়াড়ি আটক
0:00 0:00
1.0x