মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু

সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু

সিলেটে হামে আবারও তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। একই সময়ে বিভাগে নতুন করে হাম শনাক্ত হয়েছে পাঁচজনের এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১৬৪ জন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৫৫০ জন। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, মারা যাওয়া শিশুরা হলো সুনামগঞ্জের ছাতকের এক বছর দুই মাস বয়সী মুনতাহা জান্নাত ফারিহা, সুনামগঞ্জের দোয়ারাবাজারের নয় মাস বয়সী বর্ষণ এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক বছর বয়সী প্রিয়নশী দাস।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৮৪০ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসাবে সুনামগঞ্জে ৯২৬, সিলেটে ৪৬৬, হবিগঞ্জে ২৭৬ ও মৌলভীবাজারে ১৭২ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬৪ জনের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫০, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৮, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৩ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭, সুনামগঞ্জ সদর হাসপাতালে নয়, পার্কভিউ মেডিক্যালে সাত, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চার এবং ওয়েসিস হাসপাতালে একজন রয়েছে।

চিকিৎসাধীনদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭ জন রয়েছে। এ ছাড়া হবিগঞ্জে জেলা সদর হাসপাতালে ২৪ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, সুনামগঞ্জে সদর হাসপাতালে ২৬ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১, মৌলভীবাজারে সদর হাসপাতালে ১২ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ভর্তি আছে। সিলেটের অন্যান্য হাসপাতালের মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৭, পার্কভিউ মেডিক্যালে ২৫, নর্থ ইস্ট মেডিক্যালে ১৫, মাউন্ট এডোরা হাসপাতালে পাঁচ, সিলেটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই এবং ওয়েসিস হাসপাতালে একজন চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে হাম ও উপসর্গে বিভাগে মোট ২২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে সিলেটে ৯৭, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ৩১ ও মৌলভীবাজারে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হামে সিলেটে চার, হবিগঞ্জে চার এবং মৌলভীবাজার ও সুনামগঞ্জে একজন করে মারা গেছে। সব মিলিয়ে সিলেটে ১০১, সুনামগঞ্জে ৭৬, হবিগঞ্জে ৩৫ ও মৌলভীবাজারে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় হামে একজন শিশুর মৃত্যু হয়। ওই সময়ে নতুন শনাক্ত হয়েছিল ১০ জন এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল ১৭৫ জন।

বিষয় : সিলেট হাম মৃত্যু

সিলেটের বার্তা ২৪

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
সিলেটে হামে আরও তিন শিশুর মৃত্যু
0:00 0:00
1.0x