বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

মৌলভীবাজারে শ্যালিকা হ/ত্যা/র দায়ে দুলাভাইয়ের 'ফাঁ'সি'

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাহউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী রায়না বেগম এবং তার ছয় মাসের শিশুসন্তানকে কুপিয়ে গুরুতর আহত করেন সালাহউদ্দিন। এ সময় বোনকে বাঁচাতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন তিনি।

মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ের মধ্য দিয়ে বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছে।

বিষয় : হত্যা মৃত্যুদণ্ড

সিলেটের বার্তা ২৪

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

মৌলভীবাজারে শ্যালিকা হ/ত্যা/র দায়ে দুলাভাইয়ের 'ফাঁ'সি'

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত্যার দায়ে সালাহউদ্দিন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ মে কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের দক্ষিণপাশা গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী রায়না বেগম এবং তার ছয় মাসের শিশুসন্তানকে কুপিয়ে গুরুতর আহত করেন সালাহউদ্দিন। এ সময় বোনকে বাঁচাতে এগিয়ে এলে শ্যালিকা মনি বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন তিনি।

মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, এ রায়ের মধ্য দিয়ে বাদী পক্ষ ন্যায়বিচার পেয়েছে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x