রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

সিলেটসহ যেসব স্থানে বাস-ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিস্ফোরণ

বিএনপির এমপি এম এ মালিকের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগুন, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাস, বিদ্যুৎ উপকেন্দ্র, রাজনৈতিক নেতাদের বাড়ি, ট্রেন ও বিভিন্ন স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে।

 সিলেটে সাবেক ও বর্তমান দুই সংসদ সদস্যের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গ্রামীণ ব্যাংকের দুটি শাখায়ও আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এর মধ্যে লকডাউনের সমর্থনে গোপালগঞ্জে মশাল মিছিল এবং বাগেরহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত শুক্রবার সন্ধ্যা থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত অন্তত ১৭ জেলায় হামলা, সংঘর্ষ ককটেল নিক্ষেপ, অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নাশতকতার খবর পাওয়া গেছে।

 জেলাগুলো হলো– ঢাকা, চট্টগ্রাম, নেত্রকোনা, সিলেট, নড়াইল, নারায়ণগঞ্জ, জামালপুর, বাগেরহাট, রাজশাহী, ফেনী, ভোলা, পিরোজপুর, চাঁদপুর, নারায়ণগঞ্জ, মেহেরপুর, নাটোর ও ফরিদপুর।

আজ রোববার ও আগামীকাল সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে বলে সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে উল্লেখ করা হয়েছে। 

পুলিশের তথ্য অনুযায়ী, ৭ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত ২২ দিনে দেশের বিভিন্ন স্থানে ১০১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। পুলিশের চারটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে শতাধিক স্থানে।

রাজধানীতে দুটি আগুন, ককটেল নিক্ষেপ রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় যাত্রীবাহী একটি বাসে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।

এদিকে মোহাম্মদপুরের বছিলায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-১ এর একটি অকেজো গাড়ি আগুনে পুড়ে গেছে। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

গতকাল রাত পৌনে ৯টার দিকে মগবাজার ওয়্যারলেস এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। সন্ধ্যার দিকে কুর্মিটোলা ওভারব্রিজের কাছে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাত পৌনে ৯টার দিকে ভাষানটেক থানার টিনশেড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ১২টার দিকে যাত্রাবাড়ী মোড়ে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। 

এদিকে, শুক্রবার রাত দেড়টার দিকে সচিবালয়ের পাশে মেট্রোস্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে শুক্রবার রাত ১০টার দিকে আগারগাঁও পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি আহত হন। তিনি সিএনজিচালিত অটোরিকশার চালক।  রাজধানীতে শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের ৫২ নেতাকর্মীসহ ৫৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পদ্মা সেতু হয়ে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে গতকাল বিকেল ৫টা থেকে আবারও গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ এ অঞ্চলের কোনো বাস গোপালগঞ্জ হয়ে চলাচল করছে না। আজ সকাল থেকে খুলনা থেকে যশোর-আরিচা হয়ে ঢাকা চলাচল করবে পরিবহন।

যুবদল নেতাকে কোপানোর জেরে চার বাড়িতে আগুন স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা ২০টির মতো মোটরসাইকেলে এসে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানাকে কুপিয়ে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল রাত ৮টার দিকে উপজেলার পুটিকা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ খবর জানাজানি হলে রাত ১০টা থেকে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেন, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, আমজাদ হোসেন ও আওয়ামী লীগ নেতা আবুল বাশার খানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আমজাদ হোসেন শাহাদাত হোসেনের বাবা। পূর্বধলা থানার ওসি বলেন, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার কারণে এই ঘটনাগুলো ঘটছে। 

রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা হামলা রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। গত শুক্রবার রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল অস্ত্রের ভয় দেখিয়ে কর্মীদের জিম্মি করে উপকেন্দ্রে ঢোকে। এরপর বারুদ ছিটিয়ে ছয়টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। শেষে তিনটি গুলি ছোড়া হয়। 

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার রমেন্দ্র চন্দ্র রায় জানান, এ ঘটনায় ভোর সাড়ে ৫টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।  এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় রাত ১০টার দিকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। 

সিলেটে বর্তমান ও সাবেক এমপির বাড়িতে হামলা গতকাল ভোরে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সিলেট-ঢাকা মহাসড়কের পাশে তেতলি এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে বাড়ির টিনের চালে আগুন ধরে যায়। নিরাপত্তাকর্মীরা আগুন নেভান।

পরে সন্ধ্যায় দক্ষিণ সুরমার কামালবাজারের ধরগাঁও গ্রামে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় গ্রামের লোকজন ধাওয়া দিলে মোটরসাইকেলে আসা হামলাকারীরা পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া ১০-১২টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।  এদিকে জামালপুরের সরিষাবাড়ীর জগন্নাথগঞ্জ ঘাট বাজার ও মতিউর রহমান রেলস্টেশন এলাকা থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে এগুলো উদ্ধার করা হয়।

চট্টগ্রাম-চাঁদপুরে ট্রেনের বগি, নারায়ণগঞ্জে বাসে আগুন চাঁদপুরে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বগিটির দুটি আসন পুড়ে গেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চাঁদপুর কোর্ট রেলস্টেশন-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে আসা ট্রেনটি ওই সময় কোর্ট স্টেশনে পৌঁছায়। 

রেলওয়ে থানার ওসি জসীম উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ছাড়া চট্টগ্রাম নগরের রেলস্টেশনের পাশে কদমতলী এলাকায় গতকাল রাত ১১টায় ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। রেলকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বলাইখা এলাকায় এ ঘটনা ঘটে।

ফেনীতে বীরনিবাস, ভোলায় বিএনপি কার্যালয়ে আগুন ফেনীর দাগনভূঞা পৌরসভার উত্তর শ্রীধরপুর গ্রামে মুক্তিযোদ্ধা হাবিলদার গেয়াস উদ্দিনের সরকারি বরাদ্দের ‘বীরনিবাসে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। 

মুক্তিযোদ্ধার ছেলে সালাউদ্দিন জানান, শুক্রবার মাগরিবের নামাজের পর ঘরের ভাঙা অংশ দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ঘরের মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। একই রাতে পাশের আরেকটি ঘরে আগুন দেওয়া হয়। স্থানীয় লোকজনের সহায়তায় সে আগুন নেভানো হয়।

এদিকে ভোলার লালমোহন উপজেলার সাদাপোল বাজারে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে শুক্রবার রাতে আগুন দেওয়া হয়। আগুনে কার্যালয়ের সামনের একটি পান দোকান পুড়ে যায়। 

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নাটোর সদর থানার ওসি মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে যায়। 

সিলেট ও পিরোজপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে উপজেলা রোডে অবস্থিত ব্যাংকটির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় ধানিসাফা ইউনিয়ন বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে এ ঘটনা ঘটে।

চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ চট্টগ্রামের মিরসরাই সদর গ্রামীণ ব্যাংক শাখায় গতকাল ভোর সাড়ে ৪টার দিকে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। নৈশপ্রহরী রনজিত কুমার নাথসহ অন্যরা আগুন নিভিয়ে ফেলায় ব্যাংকের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে জানিয়েছে, ঘটনা তদন্ত করা হচ্ছে। এদিকে গতকাল রাত সাড়ে ৮টার দিকে নড়াইল প্রেস ক্লাব ভবন লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় বিকট শব্দে আশপাশ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

বাগেরহাটে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। গতকাল সন্ধ্যার পর গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার সীমান্তবর্তী মোল্লাহাট সেতুর ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এ সময় বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়।

পাবনায় ছাত্রদলের মিছিলে ককটেল নিক্ষেপ পাবনায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল লক্ষ্য করে একটি ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। গতকাল রাত ৮টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

এদিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে বিএনপির দুই কর্মীর বাড়ির ফটকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

বিএনপিকর্মী মঈনাল হকের বাড়ির ফটকে একটি এবং প্রতিবেশী বিএনপিকর্মী সাজ্জাদ হোসেনের বাড়ির ফটকে আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়।

গাংনী থানার ওসি মোহাম্মদ মোর্শেদ চৌধুরী বলেন, বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। 

এ ছাড়া ফরিদপুরের কোতোয়ালি থানার পুলিশ ব্যারাক ভবন-২ লক্ষ্য করে নিক্ষেপ করা একটি ককটেল পাশের ফরিদপুর পৌর মার্কেটের তৃতীয় তলার টিনের ছাদে বিস্ফোরিত হয়েছে। শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটের দিকে ফরিদ শাহ সড়কে এ ঘটনা ঘটে। 

নওগাঁর রাণীনগরের রাণীনগর-আবাদপুকুর আঞ্চলিক মহাসড়কের হাতিপুর এলাকা থেকে গতকাল সকাল ১০টার দিকে পরিত্যক্ত ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। 

পিরোজপুরে জামায়াত, বিএনপি কর্মীর দোকানে আগুন পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর বাজারে জামায়াত ও বিএনপির দুই কর্মীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। 

জামায়াতের ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কালাম ও ওয়ার্ড যুবদলের কর্মী মো. সোহেলের দোকানে আগুন দেওয়া হয়।

এদিকে মঠবাড়িয়ায় শুক্রবার রাত ১২টার দিকে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি উপজেলা পরিষদ-সংলগ্ন মঠবাড়িয়া পৌরসভার বাসস্ট্যান্ডে পার্ক করা ছিল। বাসটির ২৫ থেকে ৩০টি আসন পুড়ে গেছে।

কুমিল্লা সীমান্তে বিজিবির নজরদারি জোরদার কুমিল্লার ১২৫ কিলোমিটার সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্ট, সড়ক, নদী ও সীমান্তবর্তী গ্রামগুলোতে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি। বিজিবির পাশাপাশি পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর রয়েছেন। 

গোপালগঞ্জে মশাল মিছিল লকডাউনের সমর্থনে গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জ শহর, সব উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নে মশাল মিছিল হয়েছে। মিছিল চলাকালে বিজিবি টহল দিয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সন্ধ্যার পর থেকে গোপালগঞ্জ শহরে ১০টি পৃথক স্থানে মিছিল বের করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মশাল মিছিল বের করা হয়। এদিকে কিশোরগঞ্জে মশাল মিছিলের খবর পাওয়া গেছে।

তথ্যসূত্র : সমকাল

বিষয় : আগুন ককটেল বিস্ফোরণ

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

সিলেটসহ যেসব স্থানে বাস-ট্রেন, বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিস্ফোরণ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x