ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সিলেটের দক্ষিণ সুরমার দুটি রেস্টুরেন্টকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভার্থখোলা এলাকায় অভিযান চালিয়ে ঢাকা রেস্টুরেন্টকে ১০ হাজার এবং আকদ্দছ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার লাবণ্য ইসলাম ঋতু। জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।