মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

আফগানদের বিপক্ষে রুদ্ধশ্বাস ড্র টাইগার যুবাদের

জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ১৪ রান। হার প্রায় নিশ্চিত মনে হলেও হাল ছাড়েনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ব্যাট হাতে অসম্ভবকে সম্ভব করার লড়াইয়ে শেষ পর্যন্ত ম্যাচ টাই করেছেন নয় নম্বর ব্যাটার রুবায় ইসলাম রিজন। তার ১৯ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংসে ওমানের আল আমেরাতে আফগানিস্তান যুব দলের বিপক্ষে রুদ্ধশ্বাস সমতা নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ।অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৩০৪ রান করে আফগানিস্তান। জবাবে ৮ উইকেটে ঠিক ৩০৪ রানেই থামে বাংলাদেশের ইনিং৩০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে একসময় জয়ের পথেই ছিল বাংলাদেশ। ৩৫তম ওভারে ৩ উইকেটে ২২০ রান তুলে ফেলে দল। আবদুল্লাহ আল মুহি ৪৫ বলে ৫০, আলামিন হোসেন রনি ৫৬ বলে ৭১ এবং আহসান আল মুমিন করেন ৫৬ রান। জারিফ সিয়ামের ব্যাট থেকে আসে ২২ রাতবে এরপর মাত্র ৪৫ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। শেষ দিকে রিজনের বীরত্বে ম্যাচে ফেরে দল। ৩ চার ও ২ ছক্কায় সাজানো তার ইনিংসে শেষ ওভারে ১৪ রান তুলে ম্যাচ টাই করে বাংলাদেএর আগে আফগানিস্তানের হয়ে নোমান সালারজাই ৭৬ এবং ফরিদুল্লাহ ইহসাস ৫১ রান করেন। তাহির সারওয়ারির ৪৩ ও আমির হামজার ২১ রানের ঝড়ো ইনিংসও দলকে বড় সংগ্রহ এনে দেয়। সোবহান জাখাইল ২৭, হামজা খান ২৯ এবং আবিদুল্লাহ নাদারজান করেন ২৩ রান।শ।ন।স।

আফগানদের বিপক্ষে রুদ্ধশ্বাস ড্র টাইগার যুবাদের