বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যবসায়ী ও সমাজসেবক জুলফিকার আহমদ মনির নাম ঘোষণা করা হয়েছে।বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আনুষ্ঠানিকভাবে  দলীয় চেয়ারম্যান হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।অনুষ্ঠানের  প্রধান অতিথি  বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল কবির আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে জুলফিকার আহমদ মনির নাম ঘোষণা করেন।জুলফিকার আহমদ মনি জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী ও সমাজসেবক। পাশাপাশি তিনি হাজী আব্দুল বারী ও সৈয়দা জুলফা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জগন্নাথপুর উপজেলা পেশাজীবী শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।উপজেলা চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণার মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর প্রার্থী নির্ধারণের বিষয়টি প্রকাশ্যে আসে।

জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা