বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩৭১ মৃত্যু নথিভুক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৬ জন ও উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ২৬৫ শিশু। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুইজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছে। নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১০২ শিশুর হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো। এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫। বিডি-প্রতিদিন/বিএম

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু