সিলেট মহানগর শাখার অধীনস্থ মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের মধ্য থেকে পদপ্রত্যাশী নেতৃবৃন্দের জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে ছাত্রদল। সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) এমসি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আগ্রহী পদপ্রত্যাশী নেতৃবৃন্দকে আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাজিব হোসাইন সাহিদ ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ বরাবর জীবনবৃত্তান্ত জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।জীবনবৃত্তান্তের সঙ্গে যেসব কাগজপত্র সংযুক্ত করতে বলা হয়েছে: পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এসএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি বর্তমানে অধ্যয়নরত শিক্ষাবর্ষের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি পূর্ববর্তী রাজনৈতিক পদ-পদবি এবং বিগত আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের সংক্ষিপ্ত বিবরণ (মামলা বা নির্যাতনের তথ্য থাকলে সংশ্লিষ্ট প্রমাণপত্র সংযুক্ত করতে হবে) ছাত্রাবাসের বৈধ আবাসিক শিক্ষার্থী হিসেবে পরিচয় বা অবস্থানের প্রমাণপত্র অথবা ফি জমার রসিদ
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।