মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ওসমানী মেডিকেলের চিকিৎসক ডা. সোহেল সরকারের ইন্তেকাল

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ও পরিচিত আইসিইউ বিশেষজ্ঞ ডা. সোহেল আহমেদ সরকার পরলোক গমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪১ বছর।ডা. সোহেল আহমেদ সরকার কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ছিলেন। সিলেটে অ্যানেসথেসিওলজিস্ট ও আইসিইউ বিশেষজ্ঞ হিসেবে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের (বিএসএ-সিসিপিপি) সিলেট শাখার আজীবন সদস্য ছিলেন।তার অকাল মৃত্যুতে সিলেটের চিকিৎসক সমাজ ও স্বাস্থ্য খাতে শোকের ছায়া নেমে এসেছে।

ওসমানী মেডিকেলের চিকিৎসক ডা. সোহেল সরকারের ইন্তেকাল