মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক

হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইকে তল্লাশি চালিয়ে ৩৩ দশমিক ৫ কেজি গাঁজাসহ বিষ্ণু চন্দ্র কর (৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।সোমবার (৯ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে উপজেলার উবাহাটা ইউনিয়নের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজসংলগ্ন পাকা সড়কে কৌশলগত চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।আটক বিষ্ণু চন্দ্র কর চুনারুঘাট উপজেলার পাকুরিয়া এলাকার বাসিন্দা।এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় চুনারুঘাট বাজার থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইক থামানোর সংকেত দিলে এক যাত্রী নেমে কৌশলে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাঁকে আটক করে পুলিশ।পরবর্তীতে ইজিবাইকে থাকা যাত্রী সিটের ওপর থেকে একটি প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩৩ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।এসআরবি-৯ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখে আসছিলেন। সীমান্ত থেকে আনা এই মাদকের চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল, তাও খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা ও জব্দকৃত ইজিবাইকসহ আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জে ইজিবাইক থেকে গাঁজাসহ যুবক আটক