বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা শাখায় মাওলানা হাবীবুর রহমান এবং মহানগরী শাখায় ফখরুল ইসলাম পুনরায় আমির নির্বাচিত হয়েছেন।বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ৭৭টি জেলা ও মহানগর শাখার আমিরের নাম আনুষ্ঠানিক ঘোষণা করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।দলীয় সূত্রে জানা গেছে, গত মাসে জেলা ও মহানগর পর্যায়ের রুকনদের (সদস্য) গোপন ভোটের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়। ঘোষিত তালিকায় ২৭টি জেলা ও মহানগরে নতুন মুখ এলেও সিলেটে পূর্বের ধারাবাহিকতা বজায় রয়েছে। সিলেট জেলা ও মহানগরীর পাশাপাশি পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলায় নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শামসুদ্দিন এবং হবিগঞ্জ জেলায় পুনর্নির্বাচিত হয়েছেন কাজী মোখলিছুর রহমান।এদিকে, দেশের প্রায় সব জেলা ও মহানগরে আমিরের নাম ঘোষণা করা হলেও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কুমিল্লা মহানগর শাখার ফলাফল স্থগিত রাখা হয়েছে। সেখানে নির্বাচনী প্রক্রিয়ায় অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সদ্য সাবেক আমির কাজী দ্বীন মুহাম্মদ এবং নায়েবে আমির এ কে এম এমদাদুল হককে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতের কেন্দ্রীয় সংগঠন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।