সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য ও সাবেক মেয়রের সাথে তোলা ব্যক্তিগত ছবি পোস্ট করে অপপ্রচারের অভিযোগে সিলেটে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ছাত্রদল নেতা ও তরুণ ব্যবসায়ী।গত সোমবার (২ নভেম্বর ২০২৬) সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় এই সাধারণ ডায়েরি (নং-১৭৮) করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ও তরুণ ব্যবসায়ী মারজান হোসেন সাপ্পি।জিডিতে মারজান হোসেন সাপ্পি উল্লেখ করেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। গত ২ নভেম্বর বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি জানতে পারেন যে, 'Perug Ali' নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে পোস্ট করা হয়েছে। উক্ত পোস্টে সাবেক মেয়র আনোয়ারুজ্জামান এবং অ্যাডভোকেট সুমনের সাথে তাঁর ব্যক্তিগত কাজের সময় তোলা ছবি ব্যবহার করে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘ছাত্রলীগ কর্মী’ হিসেবে পরিচয় দেওয়া হয়।আবেদনকারী জিডিতে জানান, এই ধরনের অপপ্রচারের ফলে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ অসৎ উদ্দেশ্যে তাঁর ক্ষতিসাধনের জন্য এই অপপ্রচার চালাচ্ছে। বর্তমানে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকায় বিষয়টি ভবিষ্যতে মামলা দায়ের বা আইনি ব্যবস্থার স্বার্থে থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে রাখার আবেদন জানান তিনি।এ ব্যাপারে মারজান হোসেন সাপ্পি বলেন, আমি একজন ব্যবসায়ী। ব্যবসায়িক প্রয়োজনে প্রতিনিয়ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমার পরিচয়, যোগাযোগ ও ওঠাবসা হয়। এই পরিচয়গুলো সম্পূর্ণ পেশাগত ও কর্মস্বার্থসংশ্লিষ্ট। জিডিটি পাওয়ার পর সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।