বাইরে চকচকে বিজ্ঞাপন, দামি মোড়কের ছবি আর বড় অংকের মাূল্যছাড়ের অফার! কিন্তু ভেতরে দেখা যায় বিজ্ঞাপন বা সাইনবোর্ডের লেখার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এমন প্রতারণার অপরাধে জিন্দাবাজারের বারুতখানায় অবস্থিত বি বন্ড নামের কাপড়ের দোকানকে জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী কমিশনার দেবানন্দ সিনহা এই জরিমানা করেন।সিলেট পণ্যএসময় তাকে সহযোগীতা করে সিলেট মহানগর পুলিশের একটি দল।দেবানন্দ সিনহা জানান, তাদের সাইন বোর্ড ও ব্যানারের লেখার সাথে বাস্তবতার কোনো মিল নেই। ৪০ পারসেন্ট মূল্যছাড়ের কথা লেখা দেখিয়ে কাস্টমারদের ভেতরে নিয়ে যায়, কিন্তু সেখানে দেখা যায় অনেক আইটেমে মাত্র ১০ পারসেন্ট মূল্য ছাড়।সিলেটের খবরতিনি আরও জানানা, বিজ্ঞাপনে অত্যন্ত দামি মোড়ক বা প্যাকেট দেখালেও বাস্তবে দেখা গেছে অত্যন্ত স্বস্তা মোড়কে তারা পোশাক ডেলিভারি দিচ্ছে। এটাও প্রতারণা। তাই তাদেরকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সতর্কও করা হয়েছে।সাধারণ ভোক্তাদের স্বার্থে এধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।