জুলাই গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তীব্র সমালোচনা করছেন বাংলাদেশ মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক- এরকম একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।অডিওতে মোবাইলে এক নারীর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে মাহমুদা বেগমকে। সেখানে হাসিনার বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন মহিলা লীগের এই নেত্রী। তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি যুগান্তর। মোবাইলের অপর প্রান্তে থাকার নারীকে মাহমুদা বেগম কৃক বলেন, আমি যে বেঁচে আছি এই তো বেশি। কেন করবে; উনার (শেখ হাসিনা) কি বাপের একার দল নাকি এটা। আমরাও এ দলটি বানিয়েছি- এটা আমাদেরও দল। উনার একার দল না। উনি যা মন চাইবে তাই করবে। আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা তো বঙ্গবন্ধুর মতো হয় নাই। বঙ্গবন্ধুর কন্যা বঙ্গবন্ধুর মতো কোনো কিছুই পায় নাই। শেখ হাসিনার আমাকে দেওয়ার-নেওয়ার কিছু নাই ও আমার জন্য কিছু করতে পারবে না। তাই আমাকে যদি ইনসাল্ট করে আমিও তাকে ছেড়ে দেব না। আমি কিছু মনে করি না এখন’।মহিলা লীগের এই নেত্রী বলেন, ‘আমাকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। বাংলাদেশেকে কিছু দিতে পারবেন না শেখ হাসিনা। তুমি লিখে রাখ; তুমি আজকে আমার নাম দিয়ে লিখে রাখ। ভবিষ্যৎ খুব খারাপ জানো? কিছুই জানো না। আমি অনেক জায়গায় খবর রাখি। অনেক দেশের সঙ্গে যোগাযোগ রাখি। উনার কোনো ক্ষমতা আছে? উনার কী ক্ষমতা আছে এখন- বলো আমাকে। কী ক্ষমতা আছে? দেশে ঢুকতে পারে না কেন?
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।