বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ ঝরল দুই মোটরসাইকেলের আরোহীর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বৈষামোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)। প্রাথমিকভাবে তাঁদের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে জানা গেছে।খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, অনুপ কুমার ও আনোয়ারুল আজিম মোটরসাইকেলে করে নরসিংদী থেকে সিলেটের দিকে যাচ্ছিলেন।পথে বৈষামোড়া এলাকায় যানজটের সৃষ্টি হলে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমার মারা যান।পরে গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ ঝরল দুই মোটরসাইকেলের আরোহীর