মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে গ্রেফতার জকিগঞ্জে ডাকাতি মামলার আসামি

জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার আমবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।গ্রেপ্তারকৃত আলী আহমদ (৪০) জকিগঞ্জের হাড়িকান্দির (আটগ্রাম) এলাকার সবু মিয়ার ছেলে।পুলিশ জানায়, গত ৯ অক্টোবর দিবাগত রাত চারটার দিকে জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামে মাস্টার জামাল আহমদের বাড়িতে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি হিসেবে তাঁকে গোয়াইনঘাট থেকে গ্রেফতার করা হয়।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া এই ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

গোয়াইনঘাটে গ্রেফতার জকিগঞ্জে ডাকাতি মামলার আসামি