আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ অত্যন্ত উৎসবমুখর, সুশৃঙ্খল ও সর্বাত্মক শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সিলেট জেলা পুলিশ লাইন্সের হলরুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক।সভা সূত্রে জানা যায়, চলতি বছর সিলেট জেলা ও মহানগরে সর্বমোট ৬১৮টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হতে যাচ্ছে। এর মধ্যে সিলেটের বিভিন্ন উপজেলায় সার্বজনীন ও পারিবারিক মিলিয়ে প্রায় ৪৫৬টি মণ্ডপ এবং মহানগর এলাকায় ১৬২টি মণ্ডপ রয়েছে।উক্ত মতবিনিময় সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।সভায় মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান, যানজট নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও সার্বক্ষণিক নজরদারি ব্যবস্থা নিশ্চিতকরণসহ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভাপতি বক্তব্যে পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। ধর্মীয় এই উৎসবকে নির্বিঘ্ন ও আনন্দময় করতে সিলেট জেলা পুলিশ সব ধরনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।” পূজা কমিটি ও স্থানীয় স্বেচ্ছাসেবী দলের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।