শনিবার সিলেটের দু'জনসহ পদক পাচ্ছেন ৯২ পুলিশ সদস্য
র্যাব-৯ এর মেজর আসিফ আল-রাজেক ও সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুল হাবিব রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা (পিপিএম-সেবা)'র জন্য মনোনীত হয়েছেন।শনিবার (২৬) সিলেটের এই দু'জনসহ ৯২ পুলিশ সদস্যের হাতে ওঠছে চার ক্যাটাগরির পদক। সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ৯২ পুলিশ সদস্যকে পদক দেওয়া হবে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব পদক তুলে দেবেন।শুক্রবার রাতে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।চার ক্যাটাগরিতে এসব পদক দেওয়া হবে। এগুলো হলো—‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক-সেবা (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা (পিপিএম)’।মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, সাহসিকতা, সেবার মান, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং উদ্ভাবনী কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে পদকপ্রাপ্তদের নির্বাচন করা হয়েছে।প্রজ্ঞাপন অনুসারে বিপিএম পদকের জন্য ১২ জন, বিপিএম-সেবার জন্য ১৮, পিপিএমের জন্য ১৮, পিপিএম-সেবার জন্য ৪৪ জনসহ মোট ৯২ জনকে পুলিশ পদকের জন্য নাম চূড়ান্ত করেছে সরকার।প্রজ্ঞাপনে চট্টগ্রামের পতেঙ্গার র্যাব-৭-এর নায়েব সুবেদার মরহুম মো. মোতালেব হোসেন ভূঁইয়া (মরণোত্তর), পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ১২ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম); পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামাল, নৌ পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. রেজাউল করিমসহ ১৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক-সেবা (বিপিএম-সেবা); সিলেটের র্যাব-৯-এর মেজর আসিফ আল-রাজেক, মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ ১৮ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজি (সিটিএসবি) মীর আশরাফ আলী, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদসহ ৪৪ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা (পিপিএম-সেবা) পদক দেওয়ার জন্য নাম চূড়ান্ত করেছে সরকার।বিপিএম পাচ্ছেন যাঁরাবিপিএম পাওয়া ১২ জন হলেন চট্টগ্রামের পতেঙ্গার র্যাব-৭-এর নায়েব সুবেদার মরহুম মো. মোতালেব হোসেন ভূঁইয়া (মরণোত্তর); পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির; ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার; অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম; ডিএমপির ওয়ারী ট্রাফিক বিভাগের যাত্রাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মাহমুদ আলম; মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. আবুল কালাম আজাদ; কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) অর্ণব বড়ুয়া; ডিএমপির গোয়েন্দা-লালবাগ বিভাগের এসআই (নিরস্ত্র) কৃষ্ণ কুমার দাস; ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, টেকনাফের এসআই (নিরস্ত্র) আজিজুল হাকিম; ডিএমপির গুলশান মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. সুমন ইসলাম; ডিএমপির ট্রান্সপোর্ট বিভাগের কনস্টেবল/১৭৫৩১ মো. শাহ আলম এবং ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনসের কনস্টেবল/১৪২৮ দিলোয়ার মিঞা।বিপিএম-সেবা পাচ্ছেন যাঁরাবিপিএম-সেবা পাওয়া ১৮ জন হলেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অ্যাডিশনাল আইজিপি মো. মোস্তফা কামাল; নৌ পুলিশের অ্যাডিশনাল আইজিপি মো. রেজাউল করিম; রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ; ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক; ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; পুলিশ অধিদপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহজাদা মো. আসাদুজ্জামান; র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী; র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের লে. কর্নেল মোহা. জয়নুল আবেদীন; টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার; নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক; গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ্; ডিএমপির মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ; দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন; ডিএমপির গোয়েন্দা-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মেজবাহ উদ্দিন; ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তরের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) গোলাম ফারুক; পিবিআইয়ের ফরেনসিক, স্পেশাল ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন শাখার সার্জেন্ট মো. নাভিদ ইমতিয়াজ; পিবিআই যশোর জেলার এসআই (নিরস্ত্র) রতন মিয়া এবং পিবিআই খুলনা জেলার এসআই (নিরস্ত্র) রেজোয়ান।পিপিএম পাচ্ছেন যাঁরাপিপিএম পাওয়া ১৮ জন হলেন র্যাব-৯, সিলেটের মেজর আসিফ আল-রাজেক; মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার; চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ; চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসাইন সানীব; হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাক আহম্মদ চৌধুরী; কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ সুপার মনিরুল ইসলাম ভূঁইয়া; চট্টগ্রামের ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রোবেল আফ্রাদ; রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মফিজুল ইসলাম; খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানার এসআই (নিরস্ত্র) মো. আশরাফুল আলম; গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-উত্তর বিভাগের এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলম; চট্টগ্রাম পুলিশ লাইনসের এসআই (নিরস্ত্র) নূপন নাথ; র্যাব-১১, নারায়ণগঞ্জের এসআই (নিরস্ত্র) মো. ইব্রাহিম মিয়া; চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) অসিত কুমার বসাক; ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. তোয়াজ্জুল ইসলাম খান; রাজশাহীর বাঘা থানার এসআই (নিরস্ত্র) মোহা. সিফাত রেজা; ডিএমপির গোয়েন্দা-ওয়ারী বিভাগের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ তানভীর তুষার; ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের কনস্টেবল/৩৪১৯ আরিফুল আহাম্মদ এবং একই ইউনিটের কনস্টেবল/৮৭ মো. মেরাজুল ইসলাম।পিপিএম-সেবা পাচ্ছেন যাঁরাপিপিএম-সেবা পাওয়া ৪৪ জন হলেন স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজি (সিটিএসবি) মীর আশরাফ আলী; রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাইদ; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির; রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ; ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. খালিদুল হক হাওলাদার; মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান; ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের পুলিশ সুপার আবদুল্লাহ আল-মাহমুদ; হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন; পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. রকিবুল আক্তার; শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান; পিবিআই ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার শটীন চাকমা; কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান; বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার; ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ; পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (পিআইও) আবদুল করিম; চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম; কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার; ডিএমপির ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (উত্তর-বিভাগ) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পী; ডিএমপির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক; ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, উত্তরা, ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার অনিতা রানী সূত্রধর; গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার চৌধুরী মো. তানভীর; ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার সাদ্দাম হোসেন; র্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজার রহমান; ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আসলাম সাগর; সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব; পুলিশ অধিদপ্তরের পিআইও শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ নজরুল ইসলাম; ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার; পিবিআই হেডকোয়ার্টার্সের এলআইসি শাখার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সাইদুল ইসলাম; চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির; ডিএমপির মিরপুর ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোহাম্মদ মেজবাহ উদ্দীন; চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. বাবুল আজাদ; সিআইডি, চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাছির উদ্দিন রাসেল; পিবিআই ঢাকা জেলার এসআই (নিরস্ত্র) মো. মনজুর রহমান; পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগ, ঢাকার টেলিকম টেকনিশিয়ান (এসআই) মো. মাজহারুল হক; লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মাজহারুল হক; পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ সাইদুর রহমান; গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার এসআই (নিরস্ত্র) এস এম মেহেদী হাসান; পিবিআই নারায়ণগঞ্জ জেলার এসআই (নিরস্ত্র) মো. রিয়াজ উদ্দিন রনি; ডিএমপির ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-গুলশান জোনের সার্জেন্ট মো. কামাল উদ্দিন; গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার এসআই (নিরস্ত্র) সুদীপ চন্দ্র বিশ্বাস; স্পেশাল ব্র্যাঞ্চের সিটিএসবি শাখার এসআই (নিরস্ত্র) তুহিনা নাসরিন; ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. ইখলাছুর রহমান; পুলিশ অধিদপ্তরের এলআইসি শাখার কনস্টেবল/৫৩৬৪ বাদশা ফাহাদ এবং ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের (দক্ষিণ বিভাগ) কনস্টেবল/১১৯৮২ মো. শিহাব উদ্দিন।