বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের মধ্যে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের আগে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।বুধবার একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।সম্পূরক এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।একই সঙ্গে সম্পূরক পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীসহ সব ভর্তি-ইচ্ছুক প্রার্থীর কাছ থেকে অনলাইনে আবেদন গ্রহণ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপা এ রিট আবেদন করেন। ডিসেম্বরে এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা শুরু এবং আগামী ২৩ ডিসেম্বর ফল প্রকাশের সূচি থাকায় আদালত এ নির্দেশ দিয়েছেন।হাইকোর্টের এই আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্তত ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ের আগে ঘোষণা করা ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল।এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যারা সর্বোচ্চ দুটি বিষয়ে উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের জন্য আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরুর কথা রয়েছে। এর আগে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষা না করেই ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়।সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। বাকি ৫ লাখের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই অকৃতকার্য হয়েছেন।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ