রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
রোববার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

জৈন্তাপুরে ফেরিওয়ালার রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজসংলগ্ন এলাকা থেকে নুরুল হোসেন নামের এক ফেরিওয়ালার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২৫ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহত নুরুল হোসেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর এলাকার বাসিন্দা। তিনি ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন বলে পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর সোয়া ১টার দিকে জৈন্তাপুর মডেল থানার পুলিশ তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশের এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। এ সময় তাঁর মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুড়ি পাওয়া যায়, যা দেখে ধারণা করা হচ্ছে তিনি স্যান্ডেল বিক্রি করতেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশের প্রাথমিক ধারণা—হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।বর্তমানে নুরুল হোসেনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

জৈন্তাপুরে ফেরিওয়ালার রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার