সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মেয়ের জামাইয়ের ভাড়া বাসায় বেড়াতে এসে মারজিয়া বেগম (৪৫) নামের এক নারী রহস্যজনকভাবে খুন হয়েছেন।সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মারজিয়া বেগম জামালগঞ্জ উপজেলার মাহমদপুর গ্রামের আব্দুল খানের স্ত্রী।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ে সাদিয়া বেগম ও জামাতা সুলতান মিয়ার ভাড়া বাসায় বেড়াতে এসেছিলেন মারজিয়া। সেখান থেকেই গভীর রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনেন স্বজনেরা। তবে ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করায় এবং হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ উঠে না আসায় বিষয়টি ঘিরে স্থানীয়দের মনে তীব্র ধোঁয়াশা ও গুঞ্জন তৈরি হয়েছে।বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ উল্লাহ জানান, খবর পেয়েই পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত ও নিবিড় অনুসন্ধানের পর ঘটনার আসল কারণ উন্মোচন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।