বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ট্রাস্টকোর এডুকেশন কনসালটেন্সির সেমিনার

সিলেটে বিদেশে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘আন্তর্জাতিক এডুকেশনাল অ্যান্ড ক্যারিয়ার সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আলহামরা শপিংমলের ১০ম তলায় রিচমন্ড হোটেলের হলুরুমে ট্রাস্টকোর এডুকেশন কনসালটেন্সির উদ্যোগে এ সেমিনার ও ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়।ট্রাস্টকোর এডুকেশন কনসালটেন্সির সিলেট ব্রাঞ্চ ইনচার্জ মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং স্টুডেন্ট কাউন্সেলর সাজিদা চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন অজি ইমিগ্রেশন অ্যান্ড এডুকেশন কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও সিইও এবং ট্রাস্ট এডুকেশন কনসালটেন্সির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আলতাফ হোসাইন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শামীম আহমেদ। এরপর স্বাগত বক্তব্য দেন ট্রাস্টকোর এডুকেশন কনসালটেন্সির হিউম্যান রিসোর্স, টিম কো-অর্ডিনেশন, ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার আবুল খায়ের রাফি।ট্রাস্টকোর এডুকেশন কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও সিইও আরাফাত আহমেদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির আইটি, মিডিয়া ও মার্কেটিং অফিসার মো. তাহমিদ হোসেন চৌধুরী।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এম. এ. মান্নান চৌধুরী ও মো. হাসিবুল আলম, মো. ইয়াসির আতিক।সেমিনারে বক্তারা বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, চীন, সাইপ্রাস ও মাল্টায় উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা, ভিসা প্রক্রিয়া ও ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তিতে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং প্রদান করা হয়।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সঠিক তথ্যের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণে সহযোগিতা করা এবং তাদের ক্যারিয়ার পরিকল্পনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ট্রাস্টকোর এডুকেশন কনসালটেন্সির সেমিনার