নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেটের রাজনগর প্রতিনিধি, রাজনগর প্রেসক্লাবের সদস্য মো. গৌছুজ্জামানের সহধর্মিণী শাহ রুলি বেগম (৩০) এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্যামল সিলেটের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও নির্বাহী সম্পাদক আবদুল মুকিত।এক শোকবার্তায় তারা মরহুমা শাহ রুলি বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শাহ রুলি বেগম কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।এদিকে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন রাজনগর প্রেসক্লাব'র নেতৃবৃন্দ। পৃথক এক শোকবার্তায় সংগঠনের সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল বলেন, গৌছুজ্জামানের পরিবারের জন্য এই অপূরণীয় ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।একই সঙ্গে মহান আল্লাহ তায়ালা যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন, সে প্রার্থনাও করেন তারা। উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শাহ রুলি বেগম কাশিমপুর লতিফিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।