সিলেটের বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের বড়জমাত গ্রামের কাতারপ্রবাসী ও সমাজকর্মী মোস্তাক আহমেদ মছরুরের চিকিৎসায় এক লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মাদরাসা বাজারের ব্যবসায়ী আব্দুস শহিদ, গহরপুর ব্লাডরাইডার্সের সভাপতি কামরান আহমদ ও সাংবাদিক এসএম হেলাল তাঁর হাতে এ অর্থ তুলে দেন।যুক্তরাজ্যপ্রবাসী বাঙালি কমিউনিটি নেতা ও মানবাধিকারকর্মী রেজওয়ান আলী কয়েছের পক্ষ থেকে ৫০ হাজার এবং তাঁর চার বন্ধু-স্বজন রায়হান উদ্দিন, ইকবাল হুসেন শামা, মোহাম্মদ আলী ও লোকমান মিয়া (সোনা) আরও ৫০ হাজার টাকা দেন।মোস্তাক আহমেদ মছরুর দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার ব্যয়ভার বহন করতে পরিবারটি হিমশিম খাচ্ছে।তাঁর চিকিৎসায় সহায়তার জন্য সমাজের বিত্তবান ও প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।