বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য থাকাকালে কলকাতায় খুন হওয়া আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য থাকাকালে কলকাতায় খুন হওয়া আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। মি. হোসেন জানান, প্রাথমিকভাবে দেশে ‘নাশকতার’ অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে, পরে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি। ২৪ বছর বয়সী ডরিনের বাবা কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনার ছিলেন ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য। ২০২৪ সালের ১১ই মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হন তিনি। পরে তার বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাস কলকাতায় জিডি করার পর দুই দেশে তদন্ত শুরু হয়। এই ঘটনায় মামলা হয় কলকাতায়। ঢাকার শেরেবাংলা নগর থানায়ও একটি মামলা করেছিলেন মিজ ডরিন। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তবে, পরবর্তীতে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর এসব আসামিরা জামিনে বের হয়ে যায়। বিবিসি বাংলা লাইভ
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।