বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেটে অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেল উত্তরা সিলগালা

সিলেটে আবারও বেড়ে চলছে অসামাজিক কার্যকলাপ। নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে তরুণ-তরুণী, যুবক-যুবতী, নর-নারীরা অনৈতিক কাজে লিপ্ত থাকেন।সাদা পোশাকের পাশাপাশি পোশাকদারি পুলিশের অভিযানেও বন্ধ করা যাচ্ছে না তাদের। শুধু অভিযান দিয়ে শেষ নয়, এবার অভিযুক্ত এক হোটেল সিলগালা করেছে প্রশাসন। সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে একটি আবাসিক হোটেলকে সিলগালা করেছে। অসামাজিক কার্যকলাপের দায়ে বন্দর বাজারস্থ হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার  (২২ অক্টোবর) দুপুরে বন্দর বাজারের উত্তরা আবাসিক হোটেল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।তবে এ সময় কাউকে আটক করা হয়েছে কীনা তা নিশ্চিত হওয়া যায়নি।প্রসঙ্গত, এর আগে গত জুনে তালতলা এলাকার রহমানিয়া বোডিং ও ছাদী গেস্ট হাউজকে সিলগালা করা হয়েছিল।

সিলেটে অসামাজিক কার্যকলাপের দায়ে হোটেল উত্তরা সিলগালা