সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

সিলেট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান: মিলল ঘুষ ও হয়রানির সত্যতা

সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।সোমবার (২৩ নভেম্বর) বেলা ২টার দিকে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে।দুদক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নের জন্য ৭১টি আবেদন জমা পড়ে এবং সবকটি গাড়ি পরিদর্শন করা হয়। এ সময় একটি গাড়ির ইঞ্জিন নম্বরসহ প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও পরিদর্শনকারী কর্মকর্তা ইঞ্জিন নম্বরের ওপর নীল কালির বিশেষ গোল চিহ্ন দিয়ে সেটিকে ভুল বলে উল্লেখ করেন। পরবর্তীতে এক দালাল এসে ফিটনেস নবায়নের জন্য টাকা দাবি করেন এবং ৩ হাজার ৭০০ টাকা ঘুষ দেওয়ার পর গাড়িটির ফিটনেস নবায়ন সম্পন্ন হয়।অভিযানের বিষয়ে সিলেট সমন্বিত জেলা দুদকের উপ-পরিচালক সুবেল আহমদ জানান, বিআরটিএ কার্যালয়ের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানি ও দালালচক্রের মাধ্যমে ঘুষ নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।তিনি আরও জানান, অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় রেকর্ডপত্র চাওয়া হয়েছে, যা পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

সিলেট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান: মিলল ঘুষ ও হয়রানির সত্যতা