বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশ দলের একাদশে এসেছে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তন।ফিফা উইন্ডোর বাইরে থাকায় প্রথম ম্যাচে খেলতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে ফিরেছেন মিডফিল্ডার হামজা চৌধুরী ও ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। আর প্রথমবার জাতীয় দলের জার্সিতে অধিনায়কের গুরুদায়িত্ব পেলেন হামজা।৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার পরপরই শ্রীলঙ্কার বিপক্ষে এই গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয় হামজা ও ফারহানকে। এর আগে বাংলাদেশ হয়ে ১১টি ম্যাচ খেললেও এই প্রথম কোনো ম্যাচে অধিনায়কত্ব করতে যাচ্ছেন এই মিডফিল্ডার।এদিকে, চোটের কারণে আজকের ম্যাচে মাঠের বাইরে থাকতে হচ্ছে বিশ্বনাথ ঘোষকে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে স্ট্রাইকার হিসেবে খেললেও ম্যাচের পরদিন অনুশীলনের সময় আঘাত পান তিনি। তাঁর জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইব্রাহিম, যিনি ভুটানের বিপক্ষে দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন।উল্লেখ্য, এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের অধিনায়কত্বে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। টুর্নামেন্ট শুরুর আগের দিন তপু বর্মণকে অধিনায়ক ঘোষণা করা হলেও ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় ইনজুরিতে পড়ে তিনি ছিটকে যান। ফলে প্রথম ম্যাচে আর্মব্যান্ড পরেছিলেন জামাল ভূঁইয়া। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে সরাসরি অধিনায়কের দায়িত্ব উঠছে হামজা চৌধুরীর কাঁধে।শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ একাদশ:হামজা চৌধুরী (অধিনায়ক), মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন, সামিত সোম, কাজেম শাহ ও ইব্রাহিম।

শ্রীলঙ্কার বিপক্ষে দলের নেতৃত্বে হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন