সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

এবার করোনা নিয়ে ৬৪ জেলায় ভিডিও কনফারেন্সে আসছেন প্রধানমন্ত্রী

সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী এবার ৬৪ জেলায় একযোগে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন। এর আগে তিনি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। আগামীকাল মঙ্গলবার দেশের ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় এই ভিডিও কনফারেন্স শুরু হবে। ৬৪টি জেলার কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সের সঙ্গে সংযুক্ত হবেন। খবর বাসসের। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সোমবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন ১ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা হল ৪৯ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

এবার করোনা নিয়ে ৬৪ জেলায় ভিডিও কনফারেন্সে আসছেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x