সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
এবার ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প লকডাউন
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২০
সিলেটের বার্তা ডেস্ক:: মরণব্যধি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চট্রগ্রামের কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’ করা হয়েছে।
করোনা বিস্তার রোধে রোহিঙ্গা ক্যাম্পগুলো ঘনবসতি এলাকা হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার বলেন, ‘বলতে গেলে আগে থেকে রোহিঙ্গা ক্যাম্পগুলো অঘোষিত লকডাউন ছিল, শুধু ঘোষণা হয়নি। তাছাড়া ১১ মার্চ থেকে সেখানে এনজিও’র কাজ বন্ধ করা হয়েছিল। শুধু অতি জরুরি কার্যক্রম চালু ছিল।'
তিনি বলেন, 'বুধবার থেকে কক্সবাজার জেলা প্রশাসক পুরো জেলা লকডাউন ঘোষণা করেছেন। ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউন এর আওতায় পড়েছে। ক্যাম্পে যেন বাইরের মানুষ ঢুকতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। ক্যাম্পে শুধু এমার্জেন্সি কার্যক্রম চালু থাকবে।'
২০১৭ সালে ২৫ আগস্টে মিয়ানমার থেকে প্রাণে বাচঁতে পালিয়ে এসে উখিয়া ও টেকনাফে ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নেন। এর আগে এখানে ৪ লাখ রোহিঙ্গার অবস্থান ছিল। সব মিলিয়ে এখন কক্সবাজারে ১১ লাখের বেশি রোহিঙ্গার বসবাস।
প্রকাশক: মোঃ আব্দুর রহমানসম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
মতামত