রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

এবার হবিগঞ্জে ১ম করোনা রোগী শনাক্ত

এবার হবিগঞ্জে ১ম করোনা রোগী শনাক্ত
সিলেটের বার্তা প্রতিবেদক:: এবার হবিগঞ্জে এক ব্যক্তির শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান। এ ব্যাপারে পরে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে আসা ৯ জন ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসা আরও ১৬ জনকে খুঁজে বের করেছে পুলিশ। তাদের রাখা হয়েছে হবিগঞ্জ আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এদের মধ্যে ৬ জন নারী ও বাকিরা পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ল্যাব ইনচার্জ ইমতিয়াজ তুহিন। নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি শ্রমিক জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ফিরেছেন বলে জানা গেছে। কিন্তু এখনও সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এবার হবিগঞ্জে ১ম করোনা রোগী শনাক্ত

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২০

featured Image
সিলেটের বার্তা প্রতিবেদক:: এবার হবিগঞ্জে এক ব্যক্তির শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে। শনিবার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান। এ ব্যাপারে পরে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলেও জানান তিনি। শুক্রবার (১০ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে আসা ৯ জন ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) আসা আরও ১৬ জনকে খুঁজে বের করেছে পুলিশ। তাদের রাখা হয়েছে হবিগঞ্জ আড়াইশ’ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এদের মধ্যে ৬ জন নারী ও বাকিরা পুরুষ। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ল্যাব ইনচার্জ ইমতিয়াজ তুহিন। নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি শ্রমিক জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ফিরেছেন বলে জানা গেছে। কিন্তু এখনও সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
এবার হবিগঞ্জে ১ম করোনা রোগী শনাক্ত
0:00 0:00
1.0x