সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

চলে গেলেন ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামি

সিলেটের বার্তা ডেস্ক:: দেশের বিশিষ্ট আলেম ও ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামি আর নেই (ইন্না...রাজিউন)। সোমবার বাদ মাগরিব ইসলামি ব্যাংক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয় আওয়ার ইসলামকে নিশ্চিত করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। তিনি আওয়ার ইসলামকে জানান, আজ ইফতারের আগে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এবং সেখানেই তিনি ইন্তিকাল করেন। চিকিৎসকদের বরাত দিয়ে মাওলানা আব্দুল লতিফ নেজামী ভাতিজা স্বপন আহমেদ জানান, মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। ২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকালের পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন মাওলানা আবদুল লতিফ নেজামী। দলটি চারদলীয় জোট গঠন থেকে শুরু করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গুরুত্বপূর্ণ শরিক ছিলেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০১৬ সালের ৭ জানুয়ারি ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ঘোষণা করেছিলেন, ‘২০ দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’  

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

চলে গেলেন ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামি

প্রকাশের তারিখ : ১২ মে ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x