সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

শ্রমিক নেতা রিপন হত্যায় মামলা, গ্রেফতার ১

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে শ্রমিক নেতা রিপন হত্যার ঘটনায় ২০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী ফারজামা আক্তার তমা।

এ ঘটনায় এজহার নামীয় এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেট জেলা ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি ইকবাল হোসেন রিপন (৪০) হত্যার ঘটনায় ২০ জনের শনিবার (১১ জুলাই) সকালে মৃতের স্ত্রী ফারজানা আক্তার তমা বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘হত্যাকাণ্ডে জড়িত স্থানীয় বরইকান্দি ইউনিয়নের বাসিন্দা নোমান আহমদ নামে এজাহার নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টায় দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ইকবাল হোসেন রিপনকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে রাত ১১টা থেকে শেষরাত পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

শনিবার সকালে ফের সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। সিলেট নগরীর প্রবেশমুখ চন্ডিপুল এলকায় রাস্তার ওপর ট্যাংকলরি এলোপাতাড়ি রেখে রাস্তা অবরোধ করে রেখেছেন।

শ্রমিকরা জানিয়েছেন, শনিবারের মধ্যে খুনিদের গ্রেফতার করা না হলে রোববার থেকে সারা দেশে অবরোধের ডাক দেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শ্রমিক নেতা রিপন হত্যায় মামলা, গ্রেফতার ১

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x