রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

কেন্দ্রীয় কমিটি জন্য গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট'র আহবায়ক কমিটি ঘোষণা

সিলেটের বার্তা ডেস্ক:: বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী সিলেটের গোয়াইনঘাটের লোকজনদের নিয়ে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষে ঘোষণা করা হয়েছে নতুন আহবায়ক কমিটি।

যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক সাংবাদিক মাওলানা রশীদ আহমদকে আহবায়ক করে সোমবার ৩ সদস্যের কেন্দ্রীয় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক গ্রীস প্রবাসী মুহাম্মদ জালাল উদ্দিন ও যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল খালিক।

ট্রাস্টিবোর্ড সূত্র জানায়, পূরাতন কেন্দ্রীয় কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ দিন থেকে সংগঠনের ট্রাস্টী বোর্ডই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও কার্যাবলী সম্পাদন করে চলেছিল।

কিছু সাংগঠনিক অবকাঠামোগত অসুবিধা ও বৈশ্বিক মহামারী কোভিট-১৯ এর কারণে প্রবাসী ট্রাস্ট এর কমিটি গঠন প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়। এজন্য ট্রস্টীবোর্ড সংগঠন সংশ্লিষ্ট সকলের প্রতি দুঃখ প্রকাশ করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানায়।

গেল ৩/৪ দিন থেকে সংগঠনের অনলাইন গ্রুপে বিভিন্ন বিষয়ে মতামত ও প্রস্তাবনার চুলচেরা বিশ্লেষণ করে সংগঠনের ট্রাস্টীবোর্ড নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের লক্ষ্যে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও আলেমে দ্বীন,

গোয়াইনঘাটের কৃতি সন্তান মাওলানা রশীদ আহমদকে প্রধান করে সর্বসম্মতিক্রমে তিন সদস্যের এই আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে |

গঠিত আহ্বায়ক কমিটি সংগঠনের সার্বিক উন্নতি ও অগ্রগতির দিক চিন্তা করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পরিচিত,

মেধাবী ও পরিশ্রমী প্রবাসী সৈনিকদের নিয়ে সবার প্রিয় সংগঠন "গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট" এর সময়োপযোগী, কর্মমুখী এবং শক্তিশালী একটি কেন্দ্রীয় কমিটি উপহার দেবে বলে ট্রাস্টীবোর্ড প্রত্যাশা ব্যক্ত করেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কেন্দ্রীয় কমিটি জন্য গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট'র আহবায়ক কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x