রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গ্রিসে হবিগঞ্জের দুই প্রবাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লিটন পাঠান হবিগঞ্জ থেকে:: গ্রিসে হবিগঞ্জের দুই প্রবাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

নিহতরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মমিন এবং একই গ্রামের নুর হোসেনের ছেলে মোহাম্মদ শাহীন।

দেশটির আসপোপিরগো নামক স্থান থেকে এ দুইজনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, কে বা কারা তাদের হত্যা করে পরিত্যক্ত দুটি কনটেইনারের পৃথক পৃথক রুমে রেখে যায়। তাদের একজন মাথায় ও আরেকজন গলায় গুলিবিদ্ধ ছিলেন।

গ্রিসের প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর জোর দাবি জানিয়েছেন।

ইতোমধ্যে গ্রিক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস।

জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে পাঠানো হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গ্রিসে হবিগঞ্জের দুই প্রবাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২০

featured Image

লিটন পাঠান হবিগঞ্জ থেকে:: গ্রিসে হবিগঞ্জের দুই প্রবাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

নিহতরা হলেন-হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কামড়াখাই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মমিন এবং একই গ্রামের নুর হোসেনের ছেলে মোহাম্মদ শাহীন।

দেশটির আসপোপিরগো নামক স্থান থেকে এ দুইজনের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, কে বা কারা তাদের হত্যা করে পরিত্যক্ত দুটি কনটেইনারের পৃথক পৃথক রুমে রেখে যায়। তাদের একজন মাথায় ও আরেকজন গলায় গুলিবিদ্ধ ছিলেন।

গ্রিসের প্রচলিত আইনে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর জোর দাবি জানিয়েছেন।

ইতোমধ্যে গ্রিক পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস।

জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ দেশে পাঠানো হবে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x