সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বিশ্বনাথে ১৭ বছর পর ইউপি নির্বাচন: মনোনয়ন দাখিল করলেন ৬৭ প্রার্থী

সিলেটের বার্তা ডেস্ক:: আগামী ২৯ অক্টোবর দীর্ঘ ১৭ বছর সিলেটের বিশ্বানাথে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

বহুল প্রত্যাশিত উপজেলার দশঘর ইউপি নির্বাচনে আজ রবিবার (০৪ অক্টোবর) মনোনয়ন দাখিল করেছেন ৬৭ প্রার্থী।

চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবেদুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা সামছু মিয়া লয়লুছ, বিএনপি মনোনীত প্রার্থী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক এমাদ উদ্দিন খান, বিএনপির বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তাজুল ইসলাম ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান। প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় নিজ দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এছাড়া ইউপি সদস্য পদে (সাধারণ সদস্য) ৪৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার বলেন, 'মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার বিকেল ৫টা পর্যন্ত ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৪৯ জন সাধারণ সদস্য এবং ১২ সংরক্ষিত নারী সদস্যসহ মোট ৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামীকাল সোমবার (৫ অক্টোবর) মনোনয়নপত্র বাছাই, ১২ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার এবং ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ২০০৩ সালে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে দেশে জাতীয় পরিচয়পত্রের কাজ চলাকালীন সময়ে মীরপুর ইউনিয়নের লহড়ি গ্রামের একটি অংশ জগন্নাথপুর ও বিশ্বনাথ উপজেলার ভোটার হওয়া নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এরপর থেকে আইনি জটিলতায় উচ্চআদালতের নির্বাচনী কার্যক্রম আটকে যায়। সম্প্রতি আইনি জটিলতা নিরসন হওয়ায় নির্বাচন কমিশন গত ২৪ সেপ্টেম্বর উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বনাথে ১৭ বছর পর ইউপি নির্বাচন: মনোনয়ন দাখিল করলেন ৬৭ প্রার্থী

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x