সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

বদরুজ্জামান সেলিমের মায়ের ইন্তেকাল, বাদ জুমা জানাযা

সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের মা ও আলহাজ্ব মরহুম জহির উদ্দিন তারু মিয়ার স্ত্রী জেবুন্নেছা খাতুন নিরু আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ৫ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে মারা যান। মরহুমা জেবুন্নেছা খাতুন নিরু (৭০) এর জানাযা শুক্রবার বাদ জুমআ বেলা ২টার দিকে নগরীর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। জানাযায় অংশগ্রহণ ও মরহুমার মাগফেরাত কামনার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীসহ বিএনপির সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বদরুজ্জামান সেলিম ও তার পরিবার। উল্লেখ্য- বদরুজ্জামান সেলিম দীর্ঘদিন থেকে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সর্বস্তরের নেতাকর্মী ও সিলেটবাসীর কাছে তার মায়ের মাগফেরাত কামনা করে তিনি দোয়া চেয়েছেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বদরুজ্জামান সেলিমের মায়ের ইন্তেকাল, বাদ জুমা জানাযা

প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪

0:00 0:00
1.0x