সিলেটের বার্তা প্রতিবেদক:: আজ শনিবার (২৮ নভেম্বর) সিলেট বিভাগে ৩০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
একই দিনে সুস্থ হয়ে উঠেছেন ২৪ জন রোগী।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২০ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ১ জন।
আর সুস্থ হয়ে উঠা ২৪ জনের সকলেই সিলেট জেলার বাসিন্দা।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪৫৬৬। এ মধ্যে সিলেট জেলায় ৮৩৮৫, সুনামগঞ্জে ২৪৬৪, হবিগঞ্জে ১৮৯২ ও মৌলভীবাজার জেলায় ১৮২৫ জন।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হওয়া ২৪ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩৩৪৫ জন। এর মধ্যে সিলেটে ৭৬৬৮, সুনামগঞ্জে ২৪০৫, হবিগঞ্জে ১৫৫৯ ও মৌলভীবাজারে ১৭১৩ জন।
গতকাল শুক্রবারও সিলেটে করোনায় কেউ মারা যাননি। তাই আগের দিনের মতোই মোট মৃত্যুর সংখ্যা ২৪৩। এর মধ্যে সিলেট জেলায় ১৮০, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২২ জন।
মতামত