রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

গোয়াইনঘাটে যুবলীগের বিক্ষোভ মিছিল

গোয়াইনঘাটে যুবলীগের বিক্ষোভ মিছিল

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে যুবলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সারাদেশের ন্যায় এই উপজেলাটিতেও সোমবার (৩০ নভেম্বর) বিকেল ৩টায় বিক্ষোভ মিছিল বের করে উপজেলা যুবলীগ।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সমাবেশে বক্তরা জঙ্গি তৎপরতায় লিপ্তদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা, জঙ্গিবাদ বিকাশের মূল কারণ চিহ্নিতকরণ ও উৎপাটন এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধকরণসহ জঙ্গিবিরোধী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

গোয়াইনঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফারুক আহমদ বলেছেন, জঙ্গিবাদ দেশ ও জাতির শত্রু। এর সাথে যারা জড়িত অচিরেই তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। সকল মানুষ একত্রিত হয়ে কাধে কাধ মিলিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা সবাই সচেতন হলে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক মোঃ শাহাব উদ্দিন, উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মোঃ নজরুল ইসলাম, সুবাস দাস, মুজিবুর রহমান ( লাইব্রেরি) সুহেল আহমদ, গোলাম কিবরিয়া রাসেল, গোলাম করিম শামিম, আবুল খয়ের, জিয়াউল ইসলাম, মামুনুর রশীদ, মাসুক আহমদ, নাজিম উদ্দীন, মো. আলী হোসেন, রাশেদ আলী, সাহিদ আহমদ, আসলম উদ্দিন, বিলাল আহমদ, ইজ্জত উল্লাহ, রাজ্জাক আলী প্রমূখ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গোয়াইনঘাটে যুবলীগের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২০

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
গোয়াইনঘাটে যুবলীগের বিক্ষোভ মিছিল
0:00 0:00
1.0x