সিলেটের বার্তা ডেস্ক:: ৩২০ বোতল ফেন্সিডিলের চালানসহ মাদক কারবারি মাসদুকে আটক করেছে পুলিশ।
ধৃত মাসুদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর রানীগঞ্জ এলাকার মৃত ইরশাদ আলীর ছেলে।
আজ শুক্রবার (০৪ নভেম্বর) বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
অভিযান পরিচালনা করেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম খান, এসআই মো. মহিউদ্দিনসহ একদল পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আহাদ।
তিনি জানান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের দিক নির্দেশনায় গোয়াইনঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে ৩২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মাসুদ আলীকে গ্রেফতার করে।
মতামত