শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

হবিগঞ্জে প্রকৌশলীকে হুমকি দিয়ে পুলিশের খাঁচায় বিএনপি নেতা

ঠিকাদারি নিয়ে কথা কাটাকাটির জের ধরে হবিগঞ্জের বাহুবলে প্রকৌশলীকে মারধরের হুমকী দিয়েছেন ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার নামের এক বিএনপি নেতা।

এ ঘটনায় পুলিশ হুমকীদাতা ওই নেতাকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার পুলিশ উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে।

পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার (৫০) উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, সম্প্রতি ঠিকাদারি নিয়ে উপজেলা প্রকৌশলী খন্দকার আফসারের সাথে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ঠিকাদার ফেরদৌস আহমেদ তুষারের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তুষার প্রকৌশলীকে মারধরের হুমকি দেন।

এ ঘটনায় প্রকৌশলী খন্দকার আফসার বাদী হয়ে বাহুবল থানায় ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে প্রকৌশলীকে হুমকি দিয়ে পুলিশের খাঁচায় বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২০

featured Image

ঠিকাদারি নিয়ে কথা কাটাকাটির জের ধরে হবিগঞ্জের বাহুবলে প্রকৌশলীকে মারধরের হুমকী দিয়েছেন ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার নামের এক বিএনপি নেতা।

এ ঘটনায় পুলিশ হুমকীদাতা ওই নেতাকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার পুলিশ উপজেলার মিরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে।

পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ফেরদৌস আহমেদ চৌধুরী তুষার (৫০) উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, সম্প্রতি ঠিকাদারি নিয়ে উপজেলা প্রকৌশলী খন্দকার আফসারের সাথে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ঠিকাদার ফেরদৌস আহমেদ তুষারের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তুষার প্রকৌশলীকে মারধরের হুমকি দেন।

এ ঘটনায় প্রকৌশলী খন্দকার আফসার বাদী হয়ে বাহুবল থানায় ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪