রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
সিলেটের বার্তা ২৪

ফের চালু হচ্ছে ওমানের ফ্লাইট, ২৯ ডিসেম্বর রাতে প্রথম ফ্লাইট

ফের চালু হচ্ছে ওমানের ফ্লাইট। আগামী ২৯ ডিসেম্বর রাতেই প্রথম ফ্লাইট যাবে।

ওমান সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল করবে।

রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতিলকৃত ফ্লাইটগুলোর সম্মানিত যাত্রীদেরকে নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

কোভিড-১৯ মহামারীর কারণে এক সপ্তাহের জন্য ওমান সরকার নিষেধাজ্ঞা দেয়ায় গত ২২ ডিসেম্বর মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করে বিমান। করোনাভাইরাস মহামারীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ঢাকা থেকে মাস্কাটে দুটি এবং চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট পরিচালনা করত।

গত ২২ ডিসেম্বর সকালে চট্টগ্রাম থেকে ৬৩ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইটের মাস্কাট যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ফের চালু হচ্ছে ওমানের ফ্লাইট, ২৯ ডিসেম্বর রাতে প্রথম ফ্লাইট

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২০

featured Image

ফের চালু হচ্ছে ওমানের ফ্লাইট। আগামী ২৯ ডিসেম্বর রাতেই প্রথম ফ্লাইট যাবে।

ওমান সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ২৯ ডিসেম্বর রাত থেকে বাংলাদেশ বিমানের মাস্কাটগামী ফ্লাইটগুলো আবার নিয়মিত চলাচল করবে।

রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাতিলকৃত ফ্লাইটগুলোর সম্মানিত যাত্রীদেরকে নিকটস্থ বিমান সেলস অফিসে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে তাদের অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

কোভিড-১৯ মহামারীর কারণে এক সপ্তাহের জন্য ওমান সরকার নিষেধাজ্ঞা দেয়ায় গত ২২ ডিসেম্বর মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করে বিমান। করোনাভাইরাস মহামারীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ঢাকা থেকে মাস্কাটে দুটি এবং চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট পরিচালনা করত।

গত ২২ ডিসেম্বর সকালে চট্টগ্রাম থেকে ৬৩ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইটের মাস্কাট যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।

সিলেটের বার্তা ২৪

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪