সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের বার্তা ২৪

ছয় সপ্তাহের লকডাউনে পুরো ইংল্যান্ড

ছয় সপ্তাহের লকডাউনে পুরো ইংল্যান্ড

নতুন বৈশিষ্ট্যের প্রাণঘাতী করোনা জেঁকে বসেছে পুরো যুক্তরাজ্য। তাই ফের ২য় বারের মতো কড়া লকডাউন ঘোষণা করা হয়েছে দেশটিতে।

আগামী ছয় সপ্তাহের জন্য লকডাউনের আদেশ জারী করা হয়।

পরিস্থিতি সামনে আরো ভয়াবহ হতে পারে। সেটা সামাল দিতে গতকাল সোমবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করেছেন। খবর বিবিসির।

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গেল মার্চে প্রথম দফা লকডাউন ঘোষণা করেছিল যুক্তরাজ্য। দশ মাস পর আবার তারা লকডাউন ঘোষণা করলো। এবারের পরিস্থিতি আরো নাজুক। শুধু ইংল্যান্ড নয়, স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডও লকডাউন ঘোষণা করবে।

এই লকডাউন চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। এ সময়ে কাজ এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। যারা ঘরে বসে অফিস করতে পারবে না তাদের অফিসে যাওয়ার অনুমতি দেওয়া হবে। মঙ্গলবার থেকে সবগুলো স্কুল ও কলেজ অনলাইন প্লাটফরমে ক্লাস নিতে শুরু করবে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত ২৬ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৭৫ হাজারের অধিক মানুষ। গেল এক সপ্তাহ ধরে সেখানে দৈনিক ৫০ হাজারের অধিক মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সিলেটের বার্তা ২৪

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ছয় সপ্তাহের লকডাউনে পুরো ইংল্যান্ড

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২১

featured Image

প্রকাশক: মোঃ আব্দুর রহমান
সম্পাদক: আতিকুর রহমান নগরী
উপদেষ্টা মণ্ডলী: মাওলানা জসিম উদ্দিন (ইউকে), রোটা. এএসএম আরিফ হোসেন, মোঃ নান্নু মিয়া

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সিলেটের বার্তা ২৪
ছয় সপ্তাহের লকডাউনে পুরো ইংল্যান্ড
0:00 0:00
1.0x